
সিরাজুল ইসলাম, সিংগাইর: “দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানে মানিকগঞ্জের সিংগাইরে আন্তর্জাতিক দুর্নীতি দিবস ২০২৫ শীর্ষক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে কমিটির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ.ইউনূসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো.এনামুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সদ্য যোগদানকারি উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সদ্য যোগদানকারি সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাজহারুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি,মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল প্রফেসর মো.বদর উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো.আশরাফুল ইসলাম ভূঁইয়া,প্রানী সম্পদ কর্মকর্তা ডা.মো.সাজেদুল ইসলাম প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রাফসান রেজা খান,মৎস্য অফিসার মোসা. সাদিয়া সুলতানা,যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ.আব্দুল ছালেক,দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মো.দেলোয়ার কবির(টিপু)সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সভাপতির ইঞ্জিনিয়ার মোহাম্মদ.ইউনূস শিক্ষাখাতে নৈতিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসির) উদ্যোশে আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন তিনি । সেই সাথে উপজেলার সকল নাগরিকদের সাথে নিয়ে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।




