slider
আদমদীঘিতে দাখিল মাদ্রাসায় আলোচনা ও ইফতার মাহফিল

হেদায়তুল নয়ন,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে হযরত দুর্লভ দেওয়ান (র:) দাখিল মাদরাসায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সান্তাহার পৌর শহরের বশিপুর এলাকায় মাদরাসা প্রাঙ্গনে আয়োজনটি করা হয়। মাদরাসার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাবলুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, সান্তাহার পৌর জাপার সভাপতি আব্দুল লতিফ, পৌর বিএনপির সাধারন সম্পাদক আখতারুজ্জামান মিঠু, বিএনপি নেতা মাহফুজুল হক টিকন, অ্যাডভোকেট মাসুদ, সহকারি অধ্যাপক মাসুদ রানা, রুস্তম, গণমাধ্যমকর্মী তরিকুল ইসলাম জেন্টু ও সাগর খান প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।




