আদমদীঘিতে টাকের ধাক্কায় পথচারী নারী নিহত

হেদায়তুল নয়ন, আদমদীঘি (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডে টাকের ধাক্কায় পথচারী নারী নুরজাহান ঘটনার স্থলে মারা গেছেন। পুলিশ লাশ উদ্ধার করেন।
ঘটনাটি ঘটেছে গত ২৮ এ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বগুড়া নওগাঁ মহাসড়কের আদমদিঘির মুরইল বাসস্ট্যান্ডে। নিহত নুরজাহান আদমদিঘির পুশিন্দা কোলাদীঘির আনসার আলীর স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানাযায়, আদমদীঘির পুশিন্দা কোলাদীঘি গ্রামের আনছার আলীর স্ত্রী নুরজাহান গত মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি দুপুরে পান কিনার জন্য মুরইর বাজারে যায়। বাজার হইতে পান কিনে বাড়ী ফেরার পথে রাস্তা পারাপারের সময় ঢাকা মেট্রো ট ২২-২৯৬৫ নম্বর ট্রাকের ধাক্কায় নুরজহান নামের এই নারী ঘটনা স্থলে মারাযায়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
আদমদীঘি থানার এসআই হাফিজ উদ্দীন বলেন, ট্রাকের ধাক্কায় পথচারী নারী নূরজাহান ঘটনাস্থলে মারা গেছে। ট্রাক আটক করে থানা হেফাজতে নেয়া হযেছ। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিযাধীন রয়েছে।




