slider

আদমদীঘিতে জাতীয় সংবিধান দিবস পালিত

হেদায়তুল নয়ন,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি পালন কল্পে উপজেলা হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মনজু আরা বেগম, থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মুন্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান,আব্দুল হক আবু, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button