slider

আদমদীঘিতে আওয়ামীলীগ নেতাকে ছুরিকাঘাত ॥ মোটরসাইকেল ও টাকা ছিনতাই

হেদায়তুল নয়ন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী গোলাম মোস্তফাকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে একদল অজ্ঞাত দুর্বৃত্ত। হত্যা করতে ব্যর্থ হয়ে তার মোটরসাইকেল, ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে টহল পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সান্তাহার-বগুড়া সড়কের কলাবাগান বকুলতলা নামক স্থানে। দুর্বৃত্তদের হামলার শিকার আহত আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা উপজেলা সদরের শিবপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে গোলাম মোস্তফা সান্তাহার শহরের পশ্চিম ঢাকা রোডে ট্রাক মেরামত করার গ্যারেজে যায়। সেখানে কাজ শেষে রাত ৩টায় মোটরসাইকেল যোগে নিজ বাড়ি আদমদীঘির শিবপুর গ্রামে ফিরছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তিনি বাড়ী ফেরার পথে সান্তাহার কলাবাগান বকুলতলা নামক স্থানে পৌঁছা মাত্র ৭/৮ জনের একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এরপর তার হাত পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে গোলাম মোস্তফা মারা গেছে ভেবে তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও ১১ হাজার টাকা নিয়ে যায়। পরে টহল পুলিশ তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর পূর্বে ২৯ আগষ্ট আহত গোলাম মোস্তফার ভাতিজা ওয়েলডিং মিস্ত্রি মাহবুল আলমকে উপজেলার ছাতিয়ানগ্রাম সড়কে দুর্বৃত্তরা একই কায়দায় পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন স্বজনরা। এবিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্য রেজাউর করিম গণমাধ্যম প্রতিনিধিদের জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button