slider

আত্রাইয়ে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “প্রজন্মের মেলা”

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে অসহায় ও গরিব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রজন্মের আলো পরিবারের স্বেচ্ছাসেবী যুব সংগঠন “প্রজন্মের মেলা”র আয়োজনে শীত বস্ত্র বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন সোশ্যাল ইনোভেশন টিম নওগাঁ চকদেবপাড়া শাখার সভাপতি শামসুল আলম ও প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক তাহেরা এনায়েত করিম।

বুধবার (২৫ জানুয়ারী) উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএমটি কলেজে এ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী, প্রভাষক জাকিরুল ইসলাম,এসএম মাসুদ পারভেজ, আবু রেজা, রিপন সরদার,তরুণ উদ্যোক্তা সাদেকুর রহমান বাঁধন, ছাত্রলীগ নেতা মো. রনি ইসলাম, মো.খালেক হাসান, হারুনূর রশিদ উজ্জল, আফাজ উদ্দীন রফিকুজ্জামান মানিক,শিমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button