slider

আত্মমানবতার সেবায় লায়ন্স ক্লাব অব রংপুর বেগম রোকেয়া

রংপুর ব্যুরো: লায়ন্স ক্লাব অব রংপুর বেগম রোকেয়া সারাদেশের মধ্যে অরাজনৈতিক সেবামূলক একটি প্রতিষ্ঠান। ২ শত দেশে এই ক্লাব রয়েছে। ক্লাবের সদস্যরা প্রতিনিয়ত আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। গতকাল রংপুরে হোটেল গ্র্যান্ড প্যালেস ব্যাংকুয়েট হলে ক্লাবের চাটার্ড প্রেসেন্টেশন ইন্ডাকশন এবং ইনস্টলেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইন্টার্নেশনাল লায়ন্স ক্লাব, ডিস্ট্রিক্ট ৩১৫ এটু ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন জালাল আহমেদ এম জে এফ। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তাঁর সফরসঙ্গী হয়েছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন উপমহাদেশের নারী জাগরণের পথিকৃৎ। যুগে যুগে এরকম মহীয়সী নারী কদাচিৎ জন্মগ্রহণ করে সেই এলাকার মাটি ও মানুষকে ধন্য করে দিয়ে যায়। রংপুরে জন্মগ্রহণকারী কোহিনুর হীরার থেকেও লক্ষ গুন বেশী মূল্যবান এই রতেœর নামকে বিশ্ব দরবারে আরো আলোকোজ্জ্বল করার লক্ষ্যে সত্য চেতনায় বেগম রোকেয়া লায়ন্স ক্লাব প্রতিষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব বেগম রোকেয়ার সভাপতি লায়ন আবু মঈন মোহাম্মদ রুবায়েত ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই ক্লাবের লক্ষ্য দুই টি । ১ দাতব্য চিকিৎসালয়, এবং (২) প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এজন্য সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের ট্রেজারার লায়ন মোছা: তাহমিনা শিরিন এবং লায়ন মোহাম্মদ আজিজুল ইসলাম। শপথ বাক্য পাঠ করান লায়ন্স ক্লাব অব রংপুর বেগম রোকেয়ার সেক্রেটারি লায়ন নাঈমা বিনতে আব্দুল খালেক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইনস্টলেশন কমিটির চেয়ারপারসন লায়ন এস এম ইয়াসির। এসময় উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি লায়ন সেলিনা আহমেদ,ক্যাবিনেট সেক্রেটারি লায়ন মুহসিন ইমাম চৌধুরী পিএমজি এফ, ডঃ মোহাম্মদ হারুন অর রশিদ, লায়ন নাসির হায়দার চৌধুরী এমজিএফ, লায়ন শংকর কুমার রায় মনা এমজেএফ,লায়ন শামসুন্নাহার পিএম জে এফ, লায়ন সুব্রত কুমার সেন, লায়ন মোঃ এস আর ফারুক, লায়ন আব্দুল মান্নান,লায়ন আল হেলাল, লায়ন রিয়াজুল আলম, লায়ন দিদার হোসেন,লায়ন এস এম আজাদ রহমান অনু এমজেএফ,লায়ন নার্গিস বেগম,লায়ন খন্দকার মোঃ রফিকুল ইসলাম লায়ন মোঃ আজিজুর রহমান,লায়ন মোঃ শাহাদাত হোসেন,লায়ন মোহাম্মদ মোসাব্বের হোসেন,লায়ন মোঃ হাসান আলী,লায়ন এটিএম মঞ্জুর হাসান,লায়ন মোঃ মাহবুবুল হক,লায়ন মোঃ আব্দুর রহিম,লায়ন মোঃ মনোয়ার হাবিব,লায়না আমিনা পারভিন, লায়ন মাজেদুর রহমান প্রামানিক, লায়ন গোলাম ফারুক,লায়ন মোঃ আব্দুল মতিন,লায়ন সাজিদ জাকির,লায়ন একেএম রাশেদ উন নবী,লায়ন হাসান আতিকুর রহমান,লায়ন এস এম মাসুদ রানা,মোঃ মশিউর রহমানসহ ক্লাব অব রংপুর বেগম রোকেয়া সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির সংঙ্গে সফরসঙ্গী হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button