রাজনীতি

আত্মপ্রকাশ করতে যচ্ছে আরো একটি নতুন রাজনৈতিক জোট

জাতীয় গণতান্ত্রিক জোট (National Democratic Alliance-NDA) নামে আরো একটি নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী ১৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ ও নির্বাচন পরবর্তী কার্যক্রমের জন্যই গঠিত হবে এই রাজনৈতিক জোট।
এ বিষয়ে জানতে জাতীয় গণতান্ত্রিক জোট (National Democratic Alliance-NDA) এর সম্ভাব্য চেয়ারম্যান জননেতা আলমগীর মজুমদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন- বিগত ১৯ ফেব্রুয়ারী ২০১৭ইং তারিখে জাতীয় মোর্চা ‘ডেমোক্রেটিক অ্যালায়েন্স’ এর যাত্রা। যা ইতিমধ্যে দেড় বছর কাল (১৮ মাস) অতিক্রম করেছে। এই সময়ে আমরা আমাদের এই জোটকে নেতৃবৃন্দের চাহিদা ও মতামতের ভিত্তিতে ‘ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স’ নামকরণ করে কার্যক্রম চালিয়ে আসছি।
সম্প্রতি বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতাকে স্বার্থক ও সফল ভাবে মোকাবেলা করা এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে আমরা ‘ডেমোক্রেটিক অ্যালায়েন্স’ কে ই জাতীয় গণতান্ত্রিক জোট (National Democratic Alliance-NDA) নামে পূন:গঠন করছি।
জাতীয় গণতান্ত্রিক জোট এর মহাসচিব (সম্ভাব্য) বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব বিএম নাজমুল হকের সাথে কথা বললে তিনি জানান, মূলত আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্যেই এই জোটের আত্ম প্রকাশ। আমরা জোটের পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত চুড়ান্ত করেছি।
জাতীয় গণতান্ত্রিক জোট এর মুখপাত্র (সম্ভাব্য) বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক আক্কাছ জানান-সমমনা দলগুলোকে নিয়ে জোট গঠনের মাধ্যমে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে চাই। আগামী ১৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে ঘোষণা আসবে নতুন এই জোটের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button