Uncategorized
আতা মাষ্টার আটক শিক্ষকতার পাশাপাশি পার্টটাইম মাদক ব্যবসা

আশিকুর রহমান লিমন,কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামে ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী আতাউর রহমান ওরফে আতা মাস্টারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আতা মাস্টার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম খামার গ্রামের মৃত জহুরুল হক এর পুত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আতাউর রহমান ওরফে আতা মাস্টার দীর্ঘদিন ধরে কোচিং ও টিউশনির শিক্ষকতার পাশাপাশি তরুণ যুব সমাজদের মধ্যে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলো। তার নামে লালমনিরহাট ও কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য আইনে পৃথক মামলা রয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার বলেন, তার নামে লালমনিরহাট ও কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য আইনে মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায়, শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।



