sliderস্থানিয়

আড়িঁয়ল খাঁ নদে সাঁতার কাটতে গিয়ে কলেজ শিক্ষার্থীর সলিল সমাধি

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িঁয়ল খাঁ নদে গোসল করার সময় পানিতে ডুবে মোঃ শিমুল হাসান (১৮)নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটছে ২৭ জুলাই রবিবার বিকেলে কটিয়াদীও মনোহরদী উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া আড়িঁয়ল খাঁ নদে। মৃত শিমুল হাসান কটিয়াদী সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও উপজেলার মসুয়া ইউনিয়নের বৈরাগীর চর গ্রামের মোঃ কবির হোসেন এর একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে কয়েকজন বন্ধুদের নিয়ে নিহত শিমুল কটিয়াদী ও মনোহরদী উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া আড়িঁয়ল খাঁ নদের খেয়াঘাট সংলগ্ন নদের ঘাটে পানিতে নেমে গোসল করতে যাওয়ার পর পরই সে তার বন্ধুদের অজান্তে পানিতে তলিয়ে যায়। খেয়াঘাটে উপস্থিত লোকজন ঘটনাটি দেখার পর দ্রুত পানিতে নেমে শিমুলকে খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘক্ষণ পর শিমুলের নিথর দেহ উদ্ধার করে। পরে তারা জরুরী চিকিৎসার জন্য শিমুল কে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাহরিয়ার নাদিমকে জিজ্ঞাসা করা হলে, তিনি জানান শিমুল হাসানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। শিমুলের মৃত্যুতে তার বাড়ি এবং এলাকায় চলছে শোকের মাতম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button