আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাসির উদ্দিন,আজিমনগর (হরিরামপুর) প্রতিনিধি : জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে খেলার শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী আওলাদ হোসেন বিপ্লব।
হরিরামপুর উপজেলার দুর্গম চর এলাকায়, আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পাশে ফসিল জমিতে, সোমবার (৬ মার্চ) দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিবারের মত আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় আয়োজনে চরাঞ্চলের শিক্ষার্থীরা ছাড়াও তাদের অভিভাবক মহলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ক্রীড়া প্রতিযোগিতা ছিলো ৩টি ভাগে বিভক্ত,
১। বালক-বালিকা (বড় দল)
২।বালক-বালিকা (মাঝারি দল)
৩। বালক-বালিকা (ছোট দল)
খেলাধুলার মধ্যে ছিল,মশাল দৌড়দিয়ে খেলা শুরু হয়, ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, অংক দৌড়, দড়ি লাফ, চকলেট দৌর, চেয়ার সিটিং, অতিথিদের ১৬০০ মিটার দৌড় খেলাটি ছিলো আজকের শেষ খেলা।




