slider

আজিজনগরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ইলিয়াছ সানি, লামা বান্দরবান : লামায় আজিজনগর গলায় ফাঁস দিয়ে কানিজ ফাতেমা (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
মঙ্গলবার রাতে লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন মিশনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কানিজ ফাতেমা লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন মিশনপাড়া গ্রামের এনামের স্ত্রী ও সাতকানিয়া উপজেলার মাদার্শা গ্রামের সুলতান আহমেদের মেয়ে।
খবর পেয়ে মঙ্গলবার রাতে আজিজনগর ফাড়িঁর পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লামা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
এ ব্যপারে আজিজনগরে পুলিশ ফাড়িঁর ইনচার্জ এনামুল হক জানান, ‘লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button