Uncategorized

আগামী পাঁচ বছর সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে-বাণিজ্যমন্ত্রী

রংপুর ব্যুরোঃ রংপুর ৪ আসনের সাংসদ সদস্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সরকারের দেয়া জনগণের জন্য বরাদ্দকৃত আমানতসহ এলাকার উন্নয়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
মন্ত্রী আরো বলেন, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের আগামী পাঁচ বছর সততার সঙ্গে দায়িত্ব পালন ও জনগণের সার্বিক সেবা করতে হবে। জাতীর জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার কাজকে সমানভাবে এগিয়ে নিতে শহর থেকে গ্রাম পর্যায়ে জনপ্রতিনিধিদেরও ভূমিকা অপরিসীম।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পীরগাছা উপজেলার ২নং পারুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেখানে নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের শপথ গ্রহণ-পরবর্তী কার্যক্রমে সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
পারুল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান প্রবীণ আওয়ামী নেতা তোফাজ্জল হোসেনকে আর্শ্বিাদ করে অত্র ইউনিয়নের চেয়ারম্যানের আসনে বসান বাণিজ্যমন্ত্রী। এসময় ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, উপজেলা যুব ক্রীড়াবিষয়ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম শোভন, ইটাকুমারী ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার, অন্নদানগর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম, পারুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এবিএম মিজানুর রহমান সাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।###-২৮-১২-২০২১ খ্রিঃ আব্দুর রহমান রাসেল রংপুর অফিস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button