sliderরাজনীতিশিরোনাম

আগামীকাল ৪ জুন গণতন্ত্র মঞ্চের ঢাকা-দিনাজপুর রোড়মার্চ শুরু

আগামীকাল ৪ জুন সকাল ৯ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণতন্ত্র মঞ্চের ঢাকা-দিনাজপুর রোড় মার্চের যাত্রা শুরু হবে। এর আগে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ সকালে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে আয়োজিত প্রেসব্রিফিং এ রোড় মার্চের বিস্তারিত তুলে ধরেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। প্রেস ব্রিফিং এ আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।

প্রেসব্রিফিং এ আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী ও আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, নাগরিক ঐক্য এর সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা মহিবুল্লাহ বাহার প্রমুখ।

প্রেসব্রিফিং এ মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেন, গণতন্ত্র মঞ্চ তার ধারাবাহিক আন্দোলনের কর্মসূচী হিসাবে আগামীকাল ৪ জুন থেকে ৭ জুন ২০২৩ ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত রোড়মার্চ এর কর্মসূচি ঘোষণা করেছে। বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি, অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারসহ গণতন্ত্র মঞ্চের ১৪ দফা দাবিতে এই রোড়মার্চের ডাক দেওয়া হয়েছে।

রোড়মার্চের রোড়ম্যাপ নিম্নরূপ –
৪ জুন ২০২৩
সকাল ৯ টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখ থেকে সংক্ষিপ্ত ঘোষণা শেষে রোড়মার্চের যাত্রা শুরু।
বেলা ১১ টায় গাজীপুর চৌরাস্তায় সমাবেশ।
বিকাল ৪ টায় টাংগাইলের করাতিপাড়া বাইপাস মোড়ে সমাবেশ।

৫ জুন ২০২৩
বেলা ১১ টায় সিরাজগঞ্জে শহীদমিনার সংলগ্ন মুক্তি সোপানে সমাবেশ।
বিকাল ৪ টায় বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় সমাবেশ।

৬ জুন ২০২৩
বেলা ১১ টায় বগুড়ার সাতমাথায় সমাবেশ।
বিকাল ৪ টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাবেশ।

৭ জুন ২০২৩
বেলা ১১ টায় দিনাজপুরে ইন্সটিটিউট চত্তরে সমাবেশ।
বিকাল ৪ টায় রংপুরে টাউন হল চত্তরে সমাবেশ।

এছাড়া রোড়মার্চ চলাকালীন কিছু অনির্ধারিত পথসভায়ও নেতৃবৃন্দ বক্তব্য রাখতে পারেন।

রোড়মার্চে নেতৃত্ব প্রদান করবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারী সহ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রেসব্রিফিং সাইফুল হক বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে এই রোড়মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে।আমরা যে কোন ধরনের উসকানি পরিহার করে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচী সম্পন্ন করতে চাই।আশা করি সংশ্লিষ্ট সবাই এই ব্যাপারে সহযোগিতা করবেন।

রোড়মার্চ সফল করতে তিনি জনগণের ঐকান্তিক সমর্থন কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button