Uncategorized
আকিব জাভেদ আসছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরমেন্স ইউনিটের স্বল্প মেয়াদি কোচিং করাতে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ আজ শুক্রবার ঢাকা আসছেন। এক সপ্তাহের জন্য ক্যাম্পটি হবে বলে জানিয়েছেন বোর্ডের সিইও নিজামুদ্দীন চৌধুরী।
গত সপ্তাহে বিসিবি জানিয়েছিল, তারা একটি বিশেষায়িত ক্যাম্পের আয়োজন করবে। আর আকিব হবেন এই ক্যাম্পের বিশেষায়িত কোচ, তিনি ফাস্ট বোলারদের নিয়ে কাজ করবেন।
আকিব জাভেদকে গত জুনে বাংলাদেশের বোলিং কোচ হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে তার চুক্তি থাকায় তিনি অপরাগতা প্রকাশ করেন।
আকিব জাভেদ এর আগে সংযুক্ত আরব আমিরাতের কোচ ছিলেন।
সূত্র : ক্রিকইনফো




