রাজনীতি

আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি ঘোষণা

২০১৯-২০২১ মেয়াদে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৪৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
এতে সাবেক ছাত্রলীগ নেতা এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদেরকেও জায়গা দেয়া হয়েছে। কমিটিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট নাট্য নির্দেশক আতাউর রহমানকে চেয়ারম্যান এবং দলের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি, সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তারানা হালিম, সাবেক যুবলীগ নেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চয়ন ইসলাম, মাছরাঙা টেলিভিশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু, দৈনিক সংবাদ সম্পাদক আলতামাস কবির মিশু, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেতা জায়েদ খান, অভিনেতা হারুনুর রশিদ, অভিনেতা এহসানুল হক মিনু, সঙ্গীতশিল্পী রফিকুল আলম, সঙ্গীতশিল্পী শুভ্র দেব, পুলিশের সাবেক ডিআইজি মো. মোজাম্মেল হক, মো. তাহসিন আজিম সিজান, সাংবাদিক অনিমেষ চক্রবর্তী, মুহম্মদ আসিফ ইকবাল, পদ্মাবতী দেবী, তৃনা মজুমদার, মো. আবু তালহা।
সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা সুজন, সাবেক ডাকসু নেতা মহিউজ্জামান চৌধুরী ময়না, চারুকলা অনুষদের সাবেক নেতা সুব্রত চন্দ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নুরুল আলম পাঠান মিলন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান রন, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু, ঢাবির মুহসিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল আজম বাসার, চারুকলা অনুষদের সাবেক নেতা সঞ্জীব দাস অপু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আসলাম হোসেন শিহির, আনজাম মাসুদ, সাঈদ বাবু, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ড. শাহাদাত হোসেন নিপু, সাবেক ছাত্রলীগ নেতা তাহেরুল হাসান শিবলী, ছাত্রনেতা জয়ন্ত আচার্য, ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ফাহাদ ইউসুফ হোসেন প্রমিত, ছাত্রনেতা মোশারফ হোসেন, ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক গোলাম বাকী চৌধুরী, সাবেক উপ-সম্পাদক ফাতেমা তুজ জোহরা চৌধুরী রুশী প্রমুখ।
খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগ নেতাদের মধ্যে যাদের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সম্পর্ক রয়েছে, কমিটিতে রাখার ক্ষেত্রে তাদেরকে প্রাধান্য দেয়া হয়েছে।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button