Uncategorized

আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষ, নিহত এক

জয়পুরহাটের কালাই উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত নয়জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ আগস্ট) রাতে উপজেলার কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেড়া দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সামছদ্দিন। তিনি কালাই উপজেলার কুসুমসারা গ্রামের মছির উদ্দিনের ছেলে। শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে তার মৃত্যু হয়।
আহতরা হলেন- কালাই উপজেলার কুসুমসারা গ্রামের তছির উদ্দিনের ছেলে আব্দুর রশিদ, করিম হোসেনের ছেলে নাছির হোসেন এবং আব্দুর রশিদের ছেলে রাসুল। অন্যদের পরিচয় জানা যায়নি। আহতরা বিভিন্ন সরকারি-বেসরকারি চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কালাই থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের সমর্থকরা কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ঘেরাওয়ের জন্য বেড়া দিচ্ছিল। এ সময় মাত্রায় ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শওকত হাবিব তালুকদার লজিকের সমর্থকরা বাধা দিলে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১০ জন আহত হন।
গুরুতর আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে সামছদ্দিনের অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। সামছদ্দিন কোন পক্ষের লোক এখনও তা জানা যায়নি।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button