খেলা

আইপিএলের নিলাম বাতিল নিয়ে আদালতের রায়

আইপিএল থেকে নিলাম তুলে দিতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের করেছেন একজন সমাজসেবী। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। তাই স্বস্তিতে আইপিএলের গভর্নিং কমিটি। জনস্বার্থে মামলা দায়ের করা ব্যক্তি হলেন সুধীর শর্মা । দেশের সংবিধানের প্রসঙ্গ তুলে ধরে তিনি জানিয়েছেন, কোনো ক্রীড়া ইভেন্টে কোনো ব্যক্তিকে নিলামে তোলার অর্থ সংবিধানকে অমান্য করা। তাই আইপিএলের নিলামপর্ব পুরোপুরি বেআইনি এবং তা বন্ধ করে দেওয়ার দাবি করেছিলেন তিনি।
সুধীর শর্মার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি নিলামের ওপর কোনো নেতিবাচক আদেশ দেননি। নিজের আবেদনে সেই ব্যক্তি বলেন,’ ক্রিকেটারদের প্রকাশ্যে দর তোলা হচ্ছে। এই বিষয় মানবজাতির অধিকারের বিরুদ্ধাচারণ। পাশাপাশি আন্তর্জাতিক নিলামের মাধ্যমে দুর্নীতি এবং স্বজনপ্রীতি আরো মাথাচাড়া দিচ্ছে। সরকারের উচিত এই বিষয়ে দৃষ্টিপাত করা।’
যদিও সুধীর শর্মার বক্তব্যে হাইকোর্ট প্রভাবিত হয়নি। সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে। বিসিসিআই এই মুহূর্তে এমনিতেই একাধিক সমস্যায় আক্রান্ত। এর মধ্যে হাইকোর্ট নেতিবাচক রায় দিলে, সমস্যা আরো বাড়ত বোর্ডের, তাতে কোনো সন্দেহ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button