আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বদ্ধপরিকর ঢাকা জেলা পুলিশ

সোহেল রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি : আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বদ্ধপরিকর। এ লক্ষে তাই প্রয়েজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার আসাদুজ্জামান, পিপিএম (বার) ।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আরও বলেন, পুলিশ বাহিনী সবসময় জনগণের সেবক।
জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ঢাকা জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
শ্রদ্ধা নিবেদনের পর বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এর আগে তিনি রাজধানীর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.নুরুল আলমের সাথে সাক্ষাৎ করেন। পরে ঢাকা জেলা পুলিশের আয়োজনে সাভার মডেল থানায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হুমায়ন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাজেদুর রহমান, ডিবি’র অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুল্লাহিল কাফি, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামসহ সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান ও ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান প্রমুখ।




