আইন আদালত

আইনমন্ত্রীর কথাতেই সিনহার বিরুদ্ধে মামলা নয় : দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘আইনমন্ত্রীর কথায় নয়, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
সোমবার দুপুরে দুদকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
গতকাল রোববার নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির অভিষেক ও ডিজিটাল বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছিলেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দুদক খতিয়ে দেখছে। দুদক তার বিরুদ্ধে যখন মামলা করবে, তখনই মামলা হবে। সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবে না।
এ বিষয়ে আজ সাংবাদিকরা জানতে চাইলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানান, ‘দালিলিক প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে মামলা করা যায় না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button