অর্থনৈতিক সংবাদশিরোনাম

অ্যামাজনে বিক্রি হচ্ছে ‘বাংলাদেশি পতাকা’র অন্তর্বাস

 বাংলাদেশের পতাকা সম্বলিত অন্তর্বাস, শর্ট প্যান্ট বিক্রি করছে অনলাইনে পণ্য বেচা-কেনা প্রতিষ্ঠান অ্যামাজন। ‘বাংলাদেশ ফ্ল্যাগ’ ক্যাটাগড়িতে এসব পণ্য রাখা হয়েছে। এছাড়াও এসব পণ্যে দাম ধরা হয়েছে ১৪ থেকে ২৭ ডলার।

অ্যামাজনের মাধ্যমে এসব পণ্য বিক্রি করছে আইন্যান্স, লিঙমেই, সেটফ্ল্যাগসহ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

ওয়েবসাইটটি ব্রাউজ করে দেখা গেছে, আইন্যান্স বাংলাদেশের পতাকা সম্বলিত মেয়েদের অন্তর্বাস বিক্রি করছে ১৪ থেকে ২৭ ডলারে। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের পতাকা সম্বলিত প্যান্ট বিক্রি করছে প্রায় ২২ ডলারে। লিঙমেই, সেটফ্ল্যাগ নামের প্রতিষ্ঠানগুলো মেয়েদের অন্তর্বাস বিক্রি করছে ১৭ থেকে ২০ ডলারে। লিঙমেই ২১ ডলারে বিক্রি করছে বাংলাদেশের পতাকা সম্বলিত প্যান্টও।

এদিকে এসব প্রতিষ্ঠান বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশের পতাকা সম্বলিত অন্তর্বাসও বিক্রি করছে।

জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)- অনুযায়ী, অনুমতি ছাড়া ব্যবসা-বাণিজ্য বা অন্য কোনো উদ্দেশ্যে বাংলাদেশের জাতীয় পতাকাকে ট্রেডমার্ক, ডিজাইন বা প্যাটেন্ট হিসেবে ব্যবহার করা অপরাধ।

বিধিমালা অনুযায়ী, পতাকা এমনভাবে উত্তোলন, প্রদর্শন বা মজুত করা যাবে না, যাতে এটি সহজেই ছিঁড়ে যেতে পারে, মাটি লাগতে পারে বা নষ্ট হতে পারে।

উল্লেখ্য, ১৭ জুলাই, বাংলাদেশে ব্যবসা করার বিষয়ে তথ্যপ্রযুক্তি বিভাগের সঙ্গে বৈঠক করে অ্যামাজন। বৈঠকে দেশের বাজারে পণ্য বিক্রির বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসলেও দেশের বাজার থেকে অ্যামাজনের মাধ্যমে আমেরিকায় পণ্য বিক্রি করা যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button