বিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

অ্যাপল বর্জনের ডাক চীনে

চীন-মার্কিন বাণিজ্য উত্তেজনায় এবার অ্যাপল পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে চীনা নাগরিকরা। রবিবার মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল হুয়াওয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ত্যাগের ঘোষণা দেয়ার পর চীনে ‘অ্যাপল বিরোধী’ চেতনার ঝড় বইছে।
বাজফিড নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অনলাইন ফিড এখন দখল করে নিয়েছে ‘বয়কট অ্যাপল’। এজন্য তারা বেছে নিয়েছে উইবো-কে। অ্যাপলের প্রতি অবজ্ঞা করে সেখানে তারা নিজেদের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলছেন, যেখানে হুয়াওয়ে প্রযুক্তি অ্যাপলের সমকক্ষ সেখানে কেন একজন চীনা অ্যাপল কেনেছেন? এভাবেই তারা নিজেদের প্রতি বিতশ্রদ্ধা ও খোদ ব্যক্ত করছেন।
হুয়াওয়ের লোগো ব্যবহার করে কেউ কেউ সেখানে লিখছেন, হুয়াওয়ের ফাংশন অ্যাপল আইফোনের চেয়ে কম নয়, বরং অধিকতর শ্রেয়। তবে কেন আমরা এখনো অ্যাপল ব্যবহার করছি?
চীনের অপর এক নাগরিক উইবোতে লিখেছেন, হুয়াওয়ে যে অবস্থান ধরে রেখেছে সেটা প্রসংশার। এমন কৌশলেই থাকা উচিত। আমরা বরং অ্যাপলকে ছাড়াবো।
অপরদিকে চীন সরকারের তরফ থেকে বলা হয়েছে, হুয়াওয়ের বিরুদ্ধে যে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র তা তাদের সরকারের তরফ থেকে করা হচ্ছে না। এটা একান্তই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়। কিন্তু সরকারিভাবে তা চাপিয়ে দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button