Uncategorized
অ্যান্টিগা টেস্টে ভারতের জয়

অ্যান্টিগাতে চলতি সফরের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস ও ৯২ রানে হারাল ভারত।
অশ্বিনের স্পিন ঘূর্ণিতে কুপোকাত হল ক্যারিবিয়ান ব্যটসম্যানরা।
দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ইনিংসে শতরান করার পর বল হাতেও সফল অশ্বিন। ৮৩ রান দিয়ে ৭টি উইকেট দখল করেন অশ্বিন।
এশিয়া মহাদেশের বাইরে এই প্রথম ৫ উইকেট পেলেন অশ্বিন। অনিল কুম্বলেকে তার কোচিং জীবনের প্রথম টেস্টেই জয় উপহার দিলেন বিরাট কোহলি ও তার দল।
অ্যান্টিগা টেস্টে একদিন বাকি থাকতে জয় ভারতকে সিরিজে মানসিকভাবে অনেকটাই এগিয়ে রাখবে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।




