Uncategorized
অস্ত্রোপচারের পর কেমন আছেন মুস্তাফিজ

রহমানের পাশে থাকতে লন্ডনে গেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। লন্ডনের দক্ষিণ কিংস্টনের বুপা ক্রমওয়েল হাসপাতালে অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের অধীনে বৃহস্পতিবার বিকেলে মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার হয়েছে। এর আগে বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী লন্ডনে উড়াল দেন।
এছাড়াও বিসিবি থেকে জানানো হয়েছে, অল্পবয়সী মুস্তাফিজকে মানসিক সাপোর্ট দিতে লল্ডনে গেছেন বিসিবি সভাপতি। বৃহস্পতিবার সাতক্ষীরার বেশ কয়েকটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। পুরোপুরি সেরে উঠতে তার ৫/৬ মাস সময় লাগবে।
জীবনের এই কঠিন সময়ে মুস্তাফিজ মানসিকভাবে শক্ত আছেন বলেই জানান বড় ভাই মোখলেসুর। খবর বিসিবি’র




