আন্তর্জাতিক সংবাদ

অস্ট্রিয়ার মন্ত্রীর বিয়েতে যোগ দিয়ে নাচলেন পুতিন

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন নেইসলের বিয়েতে অংশ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
স্থানীয় সময় শনিবার বিয়ের অনুষ্ঠানে পুতিন ৫৩ বছর বয়সী কনেকে উপহার দিয়ে তাঁর সঙ্গে নাচতে শুরু করেন। একটি ফুলের তোড়া নিয়ে অনুষ্ঠানে যান রুশ প্রেসিডেন্ট।
রুশ নেতাকে আমন্ত্রণ জানানোয় এরই মধ্যে সমালোচনার মুখে পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী নেইসল। বিরোধীদলীয় রাজনীতিবিদদের অভিযোগ, পুতিনকে আমন্ত্রণ জানিয়ে নেইসল ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি ভঙ্গ করেছেন।
বিয়েতে যোগ দিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে সাক্ষাৎ করতে বার্লিন পৌঁছান পুতিন। সিরিয়া, ইউক্রেন, ইরান পরমাণু চুক্তিসহ অন্যান্য ইস্যু নিয়ে আলোচনায় বসবেন দুই নেতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button