Uncategorized
অসুস্থ মুক্তিযোদ্ধা আব্দুর লতিফকে দেখতে ছুটে গেলেন চেয়ারম্যান সুদর্শন চাকমা

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অসুস্থ আব্দুর লতিফকে দেখতে ছুটে গেলেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর লতিফ দীর্ঘদিন ধরে বার্ধক জনিত রোগে ভোগছেন। সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান সুদর্সন চাকমা বুধবার বিকাল ৩ ঘটিকায় বলটতলী মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর লতিফের বাড়িতে উপস্থিত হন। এসময় তিনি তার শারিরীক অবস্থার খোজখবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন।

পরে উপজেলা চেয়ারম্যান সুদর্সন চাকমা একই এলাকার অসুস্থ হেডম্যান আবদুল হক সাহেবকেও দেখতে যান। পরে স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালী অসহায় শীতার্ত ৭০ জনের মাঝে কম্বল বিতরন করেন।




