শিক্ষা

অসহায়দের মাঝে জাবি ছাত্রদলের খাদ্যসামগ্রী বিতরণ

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকতের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও বিশমাইল গেইটে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় তারা ক্যাম্পাসের পাশের অবস্থানকারী কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্য এক সপ্তাহের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান বিতরণ করেন।
জাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, জিয়া পরিবার এদেশের মানুষের সকল প্রকার বিপদ-আপদে সবসময় পাশে ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান এদেশের মানুষের মুক্তির জন্য মুক্তিযুদ্ধে বীরদর্পে লড়াই করে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন কারাবরণ করেছেন, তবুও অন্যায়ের কাছে মাথানত করেননি। তাদেরই সুযোগ্য উত্তরসূরী তারুন্যের অহংকার জনাব তারেক রহমান আজ দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের কষ্টের কথা বিবেচনা করে তিনি চুপ থাকতে পারেননি। তাই তিনি ছাত্রদলকে সারাবাংলাদেশের অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। আর আমরা সেই নির্দেশ পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহীম খলীল বিপ্লব ও মিজানুর রহমান রনি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবীব হিরণ, শহীদ রফিক জব্বার হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক, মীর মোশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, ছাত্রনেতা সাইফুল ইসলাম সাগর, ছাত্রনেতা রেজা সেলিম, যুগ্ম সম্পাদক সামছুল হক প্রমুখ। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button