জাতীয়শিরোনাম

অসহনীয় ভোগান্তি কমাতে কয়েকটি রাস্তায় রিকশা বন্ধ: মেয়র খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, নগরবাসীকে অসহনীয় ভোগান্তি থেকে নগরবাসীকে মুক্ত করতে এবং যাতায়াতের সুবিধার্থে কয়েকটি রাস্তায় রিকশা বন্ধ করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আয়োজিত সমাবেশে এ কথা বলেন মেয়র।
তিনি বলেন, উন্নয়নের সঙ্গে কাঁধ মিলিয়ে চলতে হবে। আমাদের যে ভিআইপি রোডটা আছে, এই রোডটাতে আমাদের কাজ চলছে। এই কাজ চলবার কারণে আমাদের যে নর্থ-সাউথ কানেকশনটা, সেখানে যানজট প্রকট হয়ে গেছে। সেজন্য কয়েকটি রাস্তায় আপাতত রিকশামুক্ত করেছি, যাতে আমাদের এখনকার যে প্রবলেমটা, সেটা সারতে পারে।
মেয়র আরও বরেন, গ্রামে ধান কাটা থেকে শুরু করে বিভিন্ন কাজে লোকবলের অভাব দেখা দেয়। সেখানে রিকশা চালকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা আছে।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান মেয়র সাঈদ খোকন। আগামী ১৫ জুলাই থেকে ৫৭টি ওয়ার্ডে মেডিকেল টিম বিনামূল্যে ডেঙ্গু রোগের চিকিৎসা ও ওষুধ বিতরণ করবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button