খেলা

অলিম্পিককে সামনে রেখে ব্রাজিলের নিরাপত্তা

রিও ডি জেনিরোতে আগামী মাস থেকে শুরু হতে যাওয়া অলিম্পিক গেমসকে সামনে রেখে ব্রাজিলের নিরাপত্তা ব্যবস্থা পুনরায় পর্যালোচনার জন্য বৈঠক করেছে ব্রাজিল সরকার।
গত ১৪ জুলাই ফ্রান্সের নিস নগরীতে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এই বৈঠকের আয়োজন করা হয়। ওই হামলায় ৮৪ জন নিহত হন।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গেমসের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারের পাশাপাশি গেমস সংশ্লিষ্ঠ সফরকারীদের ভোগান্তি যাতে কম হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে। গেমস উপলক্ষে অন্তত পাঁচ লাখ বিদেশী ব্রাজিল সফর করবে বলে আশা করা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রী রাউল জাঙ্গম্যান বলেন, ‘নিসের হামলাটি আমাদের জন্যও যথেষ্ঠ ভয়ের বিষয়। এ উপলক্ষে নিরাপত্তার ধাপগুলো নিয়ে আমাদের ফের পর্যালোচনা করতে হবে, রাস্তা বন্ধ করে আরো বেশি নিরাপত্তা চকি বসিয়ে নিয়মিত তল্লাশির ব্যবস্থা করতে হবে।’
এর আগে যেকোনো সঙ্কট মোকাবেলায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গেমস চলাকালে রিও’র কিছু কিছু এলাকার অফিস আদালতে গণছুটি, ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল কর্তৃপক্ষ।
রিও’র মেয়র এডুয়ার্ডো পেইস বলেছেন, বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের ওপর যেকোনো ধরনের হামলা মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এদিকে ফ্রান্সের সামরিক গোয়েন্দারা জানিয়েছে যে রিও গেমসে অংশগ্রহন করতে যাওয়া ফরাসি দলের ওপরও সন্ত্রাসী হামলা হওয়ার আশঙ্কা করছেন তারা।
ব্রাজিলের ক্রীড়া মন্ত্রী লিওনার্দো পিচ্চিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘নিজেদের প্রস্তুতিতে ব্রাজিল যথেষ্ঠ আত্মবিশ্বাসী। আমরা সবচেয়ে আধুনিক নিরাপত্তা ও প্রতিরক্ষা পদ্ধতি প্রয়োগ করছি। চলতি সপ্তাহের শুরুতেই ক্রীড়া মন্ত্রী বলেছিলেন যে নিরাপত্তার প্রয়োজনে দেশটির সশস্ত্র বাহিনীকে অতিরিক্ত আরো ২৪ মিলিয়ন মার্কিন ডলার দেয়া হবে। ২৪ জুলাই থেকে দেশটির সেনাবাহিনীর সদস্যরা ক্রীড়া ভেন্যু এলাকায় টহল দিতে শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।
গেমস চলাকালে ৮০ হাজারেরও বেশি পুলিশ ও সেনা সদস্য রিও’র সড়কগুলোতে টহল দেবে বলে জানিয়েছে আয়োজকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button