খেলা

অর্ধেক কমানো হচ্ছে আইপিএল’র প্রাইজমানি

খরচ কমানোর সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। বোর্ডের এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়তে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির প্রাইজমানিতে। অর্ধেক করে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি!
গত আসরে আইপিএল’র চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পেয়েছিল ২০ কোটি রুপি; এবারের আসরের চ্যাম্পিয়ন দলকে ১০ কোটি রুপি দেওয়া হবে বলে আইপিএল’র ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তি উদ্বৃতি করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, খরচ কমানোর আওতায় পুরস্কার মূল্য নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা করা হয়েছে। চ্যাম্পিয়ন দল ২০ কোটির বদ‌লে পাবে ১০ কোটি রুটি। রানার্স-আপ ১২.৫ কোটির বদলে পাবে ৬.২৫ কোটি রুপি।
আর কোয়ালিফায়ারে হেরে যাওয়া বাকি দুই দল পাবে ৪.৩৭৫ কোটি রুপি করে।
এ ব্যাপারে বিসিসিআই’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “সব ফ্র্যাঞ্চাইজির অবস্থাই ভালো। আয় করার জন্য স্পন্সরশিপসহ ওদের অনেক উপায় রয়েছে। সব কিছু মাথায় রেখেই পুরস্কার মূল্যের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এ ছাড়া রাজ্য অ্যাসোসিয়েশনগুলো আইপিএল’র ম্যাচ আয়োজন করার জন্য এক কোটি টাকা করে নেয় ফ্র্যাঞ্চাইজিদের থেকে। সেক্ষেত্রে বিসিসিআই ৫০ লাখ করে মানে সেই মূল্যের অর্ধেক দিয়ে থাকে।
জানা গেছে, মধ্যবর্তীস্থানে থাকা বিসিসিআই কর্মীদের বিজনেস ক্লাসের বিমানের টিকিট দেওয়া হবে না। যে সব দেশ যেমন এশিয়ার দেশগুলি শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিররাত যেখানে যেতে আট ঘণ্টার কম সময় লাগে সেই সব ট্র্যাভেলের ক্ষেত্রে এই সিদ্ধান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button