বিবিধশিরোনাম

অর্থনীতিতে নোবেল অলিভার হার্ট ও হোলমস্টরম

ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন অলিভার হার্ট ও ফিনল্যান্ডের নাগরিক বেংগত হোলমস্টরমকে এ বছর অর্থনীতিতে নোবেল দেয়া হয়েছে। আজ সোমবার সুইডেনের নোবেল কমিটি এই দুজনের নাম ঘোষণা করেছে। এএফপি, রয়টার্স।
অর্থনীতির কনট্রাক্ট থিওরির বিষয়ে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে অলিভার হার্ট ও বেংগত হোলমস্টরমকে নোবেল দেয়া হলো। কনট্রাক্ট থিওরি নিয়ে তাদের কাজ বড় বড় প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মীদের বেতন-ভাতা দিতে সাহায্য করা ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজকে সহজ করে তুলবে।
কর্মজীবনে অলিভার হার্ট যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটিতে অর্থনীতি বিষয়ে অধ্যাপনা করছেন। আর হোলমস্টরম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও ব্যবস্থাপনা বিষয়ের অধ্যাপক।
নোবেল পুরস্কারের অর্থ হিসেবে এই দুজন ৮০ লাখ সুইডিশ ক্রোনার (৯ লাখ ৩২ হাজার ডলার) পাবেন। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে বিশ্বের সবচেয়ে দামি ও মর্যাদার এ পুরস্কার আনুষ্ঠানিকভাবে তাদের দুজনের হাতে তুলে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button