বিনোদন
অর্জুনের মতই বলিউডে অভিষেকের আগে মাকে হারালেন জাহ্নবি
মেয়ের অভিষেক হচ্ছে বলিউডে। প্রথম ছবিই দেখে যেতে পারলেন না শ্রীদেবী। দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
কাকতালীয়ভাবে বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা শৌরিও মারা গিয়েছিলেন ছেলে অর্জুন কাপুরের ছবি মুক্তির ঠিক আগে। ২০১২ সালের মে মাসে মুক্তি পেয়েছিল অর্জুন কাপুরের প্রথম ছবি ‘ইশাকজাদে’। ওই বছরেই ২৫ মার্চ মৃত্যু হয়েছিল মোনা শৌরির।
জাহ্নবির ছবি আসছে জুলাই মাসে। এবার মারা গেলেন বনির দ্বিতীয় স্ত্রী শ্রীদেবী। বলিউডে প্রথম ছবির আগে জাহ্নবিকে নিয়মিত পরামর্শ দিচ্ছিলেন শ্রীদেবী। সেই ছবিই দেখে যেতে পারলেন না মা।
দুবাইয়ে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রীদেবী। সাথে ছিলেন স্বামী বনি কাপুর ও মেয়ে খুশি।
অভিষেক ছবি ধড়কের শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় সেখানে যেতে পারেননি বড় মেয়ে জাহ্নবি কাপুর।



