Uncategorized

অপ্রতিরোধ্য ব্রাজিল

বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল এখন অপ্রতিরোধ্য। ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে তারা ২-০ গোলে জয়ী হয়েছে। মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার ভোরে) প্রবল বৃষ্টির মধ্যে মেরিডায় হয় ম্যাচটি। সেইসাথে বিদ্যুৎ বিভ্রাটেও ম্যাচটি ঠিকমতো এগুতে পারেনি।
ব্রাজিলকে ৮ মিনিটে এগিয়ে নেন গ্যাব্রিয়েল ফারনান্ডো ডি জেসাস। হারনানদেজের কাছ থেকে এটা তার জন্য উপহার ছিলই বলা যায়। প্রথমার্ধে এই একটি গোলই হয়।
দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে বোরগেস ডা সিলভা ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে নেন। বৃষ্টি, বিদ্যুৎ-বিভ্রাটের কারণে খেলায় স্বাভাবিক ছন্দ বারবার নষ্ট হয়ে যায়। ফলে ব্রাজিলের আরো বেশি গোলে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কাজে লাগানো যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button