অপরাধ নিয়ন্ত্রনে মানিকগঞ্জ ,পাটুরিয়া, আরিচাঘাট সহ আঞ্চলিক মহাসড়কে ১৬০ টি সিসি ক্যামেরার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা পুলিশ কর্তৃক অপরাধ নিয়ন্ত্রণের লক্ষে মানিকগঞ্জ জেলার বারবারিয়া থেকে পাটুরিয়া ও আরিচাঘাট সহ আঞ্চলিক মহাসড়কে স্থাপিত সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের কন্টোলরুম থেকে সিসিটিভি উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)। পরে বৃহদাকারের মাদকাশক্ত নিরাময় কেন্দ্র স্থাপনের প্রস্তবিত জায়গা পরিদর্শন করেন তিনি ।
ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মানিকগঞ্জের প্রবেশ মুখ বারবারিয়া থেকে পাটুরিয়া ও আরিচাঘাট সহ আঞ্চলিক মহাসড়কে মোট ১৬০ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যা কন্টোল রুম থেকে সার্বক্ষনিক পর্যবেক্ষন করা হয়ে থাকে। পুলিশ সুপার কার্যালয়ের কন্টোলরুম থেকে সিসিটিভির উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান । এসময় মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে করে মহাসড়কের বিশাল একটি এলাকার রোড ডাকাতি ,সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রনে আসবে বলে বলেন ডিআইজি হাবিবুর রহমান।
সিসি ক্যামেরা উদ্বোধন শেষে সদর উপজেলার ভারারিয়া এলাকায় বৃহদাকারের মাদকাশক্ত নিরাময় কেন্দ্র স্থাপনের প্রস্তবিত জায়গা পরিদর্শন করেন ডিআইজি । এ এলাকার বিলচর পাকশিয়া গ্রামের জলিল শিকদারের স্ত্রী দেলোয়ারা বেগম ৬৫ শতাংশ এবং মোহাম্মদ ফজলুল হক ও আবুল খায়ের ১৭ শতাংশ মোট ৮২ শতাংশ জমি ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ বরাবরে হস্তান্তর করা হয় । এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদকাশক্ত নিরাময় কেন্দ্র স্থাপনের জন্য জমি দাতাদের
মধ্যে জলিল শিকদার ও প্রধান অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি , সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম।




