খেলা

অন্যরকম ‘হাফসেঞ্চুরি’ সালাহর

সাউদাম্পাটনকে ৩-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে ফিরেছে লিভারপুল। এই ম্যাচে অলরেডদের হয়ে একটি গোল করেছেন মোহাম্মদ সালাহ। এই একটি গোল করে দারুণ একটি কীর্তি গড়েছেন এই মিসরীয় ফরোয়ার্ড। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে দ্রুততম ৫০টি গোল করার রেকর্ড গড়েছেন।
সালাহ ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে একটি গোল করে লিভারপুলকে ২-১ গোলে এগিয়ে দেন। এই গোলের মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতায় টানা আট ম্যাচ পর গোল খরা কাটিয়েছেন সালাহ। একই সঙ্গে লিভারপুলের হয়ে দারুণ এক মাইলফলকও স্পর্শ করেছেন। দ্রুততম সময়ে গোলের অর্ধশতক করেছেন। যাতে সালাহ খেলেছেন ৬৯টি ম্যাচ।
৭২ ম্যাচ খেলে ৫০ গোল করে এই তালিকায় এত দিন পর্যন্ত শীর্ষে ছিলেন ফার্নান্দো তোরেস। লিভারপুলের হয়ে ৮৬ ম্যাচে ৫০ গোল করে এখন তৃতীয় স্থানে চলে গেছেন ক্লাবের সাবেক তারকা লুইস সুয়ারেজ। এ ছাড়া রবি ফ্লাওয়ার খেলেছেন ৮৮ ম্যাচ।
এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে ফিরে এসেছে লিভারপুল। গতকাল শুক্রবার রাতে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে সবার ওপরে উঠে গেছে তারা।
অবশ্য ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে অলরেডরা। শেইন লংয়ের গোলে ১-০ তে লিড পায় সাউদাম্পটন। ৩৬ মিনিটে নাবি কেইতার গোলে সমতায় ফেরে লিভারপুল।
পয়েন্ট হারানোর আশঙ্কায় গোল পেলে বারবার আক্রমণ চালাতে থাকে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ৮০ মিনিটে দারুণ এক গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন মিসরের তারকা সালাহ। এর মধ্য দিয়ে আট ম্যাচ পর গোল খরা কাটল এই ফরোয়ার্ডের। ছয় মিনিট পর জর্ডান হেন্ডারসনের আরেক গোলে ব্যবধান ৩-১ হয় লিভারপুলের।
নির্ধারিত সময় শেষে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা। ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮০।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button