Uncategorized

অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ,র‍্যাবের হাতে অভিযুক্ত গ্রেফতার

সোহেল রানা,সাভার(ঢাকা): সাভারে ৩ মাসের অন্তঃসত্তা নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব ৪। বৃ্হস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব ৪ সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে বুধবার মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার জামালদি বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, এ বছরের ১১ জুলাই সাভারের আশুলিয়া থানাধীন বাইপাইল শান্তিনগর এলাকায় ০৩ মাসের অন্তঃসত্তা নারী ধর্ষণের শিকার হন। পরে ভুক্তভোগী আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত টাঙ্গাইল জেলার সাব্বির(৩১) ঘটনার পরপরই গা ঢাকা দেয়। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হওয়ায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর ফলশ্রুতিতে পুলিশের পাশাপাশি র‌্যাব এ মামলার ছায়া তদন্ত শুরু করে।
সিপিসি ২ কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ওই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button