জাতীয়শিরোনাম

অনির্দিষ্টকালের ধর্মঘটে ট্রাক-কাভার্ডভ্যান মালিকরা

বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক, কাভার্ডভ্যানসহ পণ্যবাহী যানবাহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। ১৯ নভেম্বর, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তেজগাঁও ট্রাক টার্মিনালে এক সংবাদ সম্মেলন থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
সমিতির হাজী মো. তোফাজ্জেল হোসেন জানান, নতুন সড়ক পরিবহন আইন স্থগিতসহ ৯ দফা দাবিতে তাদের এ কর্মসূচি। দাবি মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে।
গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৭ দিন প্রচার প্রচারণার পর সোমবার থেকে আইনটি প্রয়োগ শুরু করে পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা (বিআরটিএ)। এদিন রাজধানীতে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮৮টি মামলা করেন ভ্রাম্যমাণ আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button