sliderমহানগরশিরোনাম

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তি পরিদর্শনে এবি পার্টির প্রতিনিধি দল :

পতাকা ডেস্ক: আজ ২৬ নভেম্বর বুধবার বিকেলে আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তি পরিদর্শন করেন।
উক্ত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, এসময় ঢাকা সংসদীয় আসন -১৭ এর এবি পার্টি মনোনীত প্রার্থী ফারাহ নাজ সাত্তারের পক্ষ থেকে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তি পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, সহ শ্রমিক কল্যাণ সম্পাদক আজিজা সুলতানা, মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার গাজী ছাবের, মিরপুর মডেল থানার আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনি প্রমুখ।
এবি পার্টি নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নেন এবং সমবেদনা প্রকাশ করেন। অবিলম্বে সরকারের পক্ষ থেকে দুর্গতদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানান। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে নেতৃবৃন্দ দুর্গতদের মাঝে কম্বল ও শুকনো খাবার বিতরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button