sliderস্থানিয়

সালথা স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাসান জুয়েল (৩৭) কে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভাওয়াল গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত রাকিবুল হাসান জুয়েল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ভাওয়াল গ্রামের ওহাব মাতুব্বরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা পুলিশের একটি টিম ভাওয়াল গ্রামের জুয়েলের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় তাঁকে আটক করে থানায় নিয়ে যায় । তবে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ সূত্রে আরও জানা যায়, এর আগে ২০২৬ সালের ১৭ মার্চ সকালে সালথা সদর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। এবার আবারও তাঁকে আটক করল পুলিশ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়েলকে তাঁর বাড়ির সামনে থেকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সালথা থানায় একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button