sliderস্থানিয়

শিবগঞ্জে একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যদায় দাফন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ উপজেলায় একই দিনে এক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন দুই বীর মুক্তিযোদ্ধা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাঁদের নিজ নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

মারা যাওয়া দুই বীর মুক্তিযোদ্ধা হলেন উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মহসিন আলী মিয়া এবং শ্যামপুর ইউনিয়নের ওমরপুর খোঁজপাড়ার শাবান আলী।

মহসিন আলী মিয়া ছিলেন একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে চৈতন্যপুর গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। এর আগে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও বিজিবির পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

অন্যদিকে, বীর মুক্তিযোদ্ধা শাবান আলী বৃহস্পতিবার সকাল ১১টায় জানাজা শেষে নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

দুই বীর মুক্তিযোদ্ধার জানাজা ও শেষ বিদায়ে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button