
স্বীকৃতি বিশ্বাস, যশোর: বড় একটি কাঁঠালের মধ্যে কৌশলে ৪০ বোতল কাশির সিরাপ নিয়ে ঢাকায় যাওয়ার পথে যশোরে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি পুলিশের হাতে আটক হয়েছেন।
আটক আব্দুর রাজ্জাক চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের মৃত ওমর আলী খাঁ-এর ছেলে। প্রশাসন জানান মাদক হিসেবে ব্যবহৃত এই কাশির সিরাপ ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক। চৌগাছা থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন বলেন, আব্দুর রাজ্জাক কাঁঠালের মধ্যে করে উইনসেরেক্স নামের এই মাদক ঢাকায় নেওয়ার জন্য বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চৌগাছা ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী বাসের অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিনি কাঁঠালসহ আব্দুর রাজ্জাককে আটক করেন। পরে কাঠালের মধ্যে ৪০ বোতল উইনসেরেক্স পাওয়া যায়।




