sliderস্থানিয়

করগাঁও বাজারে আগুন, ৫ দোকান পুড়ে ছাই

রতন ঘোষ, কটিয়াদী : কটিয়াদী উপজেলার করগাঁও বাজারে, গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার করগাঁও বাজারে গত কাল রাত আনুমানিক তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় লোকজন এবং কটিয়াদী ও নিকলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কয়েক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ত্রিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগণ।

জানা যায় উপজেলা করগাঁও ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত বাজারে লেপতোষকের দোকান সহ আশেপাশে কয়েকটি দোকানে আগুন দেখে বাজার পাহারাদার গন ডাক-চিৎকার শুরু করে । সাথে সাথে আশেপাশের লোকজন আগুন নিভাতে ছুটে আসে। সংবাদ পেয়ে তাদের সাথে নিকলী ও কটিয়াদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে একটি লেপ তোষক, একটি স্বর্ণের, একটি কসমেটিক,একটি সেলুন ও একটি ওষুধের দোকান, মালামাল সহ পুড়ে যায়।

আগুনের সূত্রপাতের কথা জানতে চাইলে স্থানীয় জনগণ জানান, গতরাতে বৃষ্টি ও বাতাস ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা মিষ্টির দোকানের চুলার আগুন থেকে বাতাস এসে আগুনের সূত্রপাত হতে পারে বলে অনেকের ধারণা।
কটিয়াদী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ, মোঃ রুস্তম আলী জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। নিকলি থেকেও একটি ইউনিট আমাদের সাথে য়োগদেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় কয়েক ঘন্টা সময় লাগে। তারা জানান, আগুনে পুড়ে প্রায় ১৯ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button