নওগাঁ-৬ উপ-নির্বাচন : বিএনপি প্রার্থীর প্রচারণায় কেন্দ্রীয় নেতৃবন্দ

নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার (১৩ অক্টোবর) আত্রাই উপজেলার নওদুলী বাজারে পথসভায় আত্রাই বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে বিএনপির পার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু তার বক্তব্যে বলেন, নির্বাচনে প্রচার-প্রচারণায় তার দলীয় নেতা-কর্মীদের বাধা দেয়া হচ্ছে। নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেয়া ও পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করা হয়। ইতিমধ্যে দুইটি স্থানে নির্বাচনী প্রচার মাইক ভাংচুর করা হয়েছে বলে জানান।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লেঃ কর্ণেল লতিফ খান বলেন,আত্রাই-রাণীনগর উপজেলা রক্তাক্ত জনপদে মুক্ত করা হবে বলে উল্লেখ করে আত্রাই-রাণীনগর হতে মাদক মুক্ত সমাজ গঠন করা, শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, আত্রাই-রাণীনগর একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, আত্রাই-রাণীনগর রেলগেটে ত্রি-মুখী ফ্লাইওভার নির্মাণ, আত্রাই-রাণীনগর গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আত্রাই-রাণীনগর চলমান উচ্ছেদ সমস্যার সমাধান করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন,আগামী দিনে যেকোনো নির্বাচনে বিশেষ করে পৌরসভা, উপজেলা ও ইউনিয়নের প্রত্যেকটা নির্বাচনে বিএনপিও ভদ্রভাবে বর্তমান স্বৈরশাসকের মোকাবেলা করবে।
কেন্দ্রীয় বিএনপির সহ- ত্রাণ ও পূর্ণর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম মিলন বলেন, ১৯৯৬ সালের পরে যে বিভেদের রাজনীতি আত্রাই- রাণীনগরের মাটিতে শুরু হয়েছিল আত্রাই- রাণীনগরের এই আসনে ৭৫/৮০ শতাংশ মানুষ বিএনপি সমর্থক হওয়ার পরও ষড়যন্ত্রকারীরা বারবার বিএনপির বিজয় ছিনিয়ে নিয়েছে। আজকে দীর্ঘ দিন পর বিএনপি ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে। যেকোনো মূল্যে আমরা এবার বিজয় ছিনিয়ে আনবো।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক হাফিজার রহমান মাস্টার,জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ,জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, বিএনপি নেতা, শহিদুল ইসলাম টুকু,মামুনুর রহমান রিপন,আব্দুস শুকুর,ভিপি রানা,মিজান,জিএস ফরিদ,মহিলা দলের আহবায়ক রাইহান আক্তার রনি,
জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন,স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদ,ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন,সাধারণ সম্পাদক মামুনুর বিন দোহাসহ
আত্রাই যুবদল, বিএনপি’র প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।




