Uncategorized

রাঙামাটিতে মাসব্যাপী সড়ক রক্ষনাবেক্ষন কাজের উদ্ধোধন

রাঙামাটি প্রতিনিধি : মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার এই প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটি জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাসব্যাপী সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। দুপুরে রাঙ্গামাটির কাউখালি উপজেলার কাউখালি – সুগার মিল সড়কে রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাঙ্গামাটির নির্বাহি প্রকৌশলী মোঃ আবু তালেব চৌধুরী। এসময় সিনিয়র সহকারি প্রকৌশলী তাসিউর রহমান,, কাউখালি উপজেলা প্রকৌশলী পরিতোস চন্দ্র রায়, উপজেলা চেয়ারম্যান শামসু দোহা চৌধুরী সহ অন্যান্য কর্মকতারা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ও তত্ত্বাবধানে জেলার প্রায় ৩০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ করবেন প্রতি ইউনিয়নের ১০ জন বিধবা অসহায়, দুস্থ এবং স্বামী পরিত্যাক্তা নারী।
পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের আওতায় আর্থ সামাজিক উন্নয়নে ৩ বছরের জন্য নিয়োজিত এই সব নারী দৈনিক ৩শ টাকা মজুরী হিসেবে মাসিক ৯ হাজার টাকা পাবেন। সরকারি ছুটির দিন ব্যাতীত প্রতিদিন সকাল ৮ টা থেকে বেলা ৩টা পর্যন্ত এসব নারী সড়কের ভাঙ্গা স্থান সংস্কার, আগাছা ও ময়লা পরিস্কার করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button