জাতীয়শিরোনাম

ওয়াসার এমডি পদে আবারও নিয়োগ পেলেন তাকসিম

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে তিন বছরের জন্য পুনঃনিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ২৮(২) ধারা মোতাবেক প্রকৌশলী তাকসিম এ খানকে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর অর্থাৎ ১৪ই অক্টোবর ২০২০ হতে তিন বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের জন্য সরকার অনুমোদন নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো। অপর আরেকটি চিঠিতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফয়জুল্লাহ কে তিন বছরের জন্য পুনঃনিয়োগ দেয়া হয়েছে। এর আগে গত ১৯শে সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা ওয়াসা বোর্ড সভায় এমডি হিসেবে তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর সুপারিশ করা হয়। এই সুপারিশ পাঠানো হয় স্থানীয় সরকার বিভাগে। স্থানীয় সরকার বিভাগ থেকে তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button