দুর্যোগ মোকাবেলায় নারীর ক্ষমতায়নে তালগাছ

মো.নজরুল ইসলাম ( ”জেন্ডার বৈচিত্র্য সুরক্ষা করি,নারীবান্ধব সমাজ গড়ি” এই স্লোগানকে ধারন করে মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলের বায়রা ইউনিয়নের আলীনগর গ্রামের সচেতন ও উদ্দমী নারীদের দ্বারা গঠিত আলীনগর নারী উন্নয়ন সমিতির আয়োজনে ও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগীতায় আজ সকাল ১১.০০-১.০০ ঘটিকা পর্যন্ত আলীনগর মাজেদা আক্তারে বাড়ীতে তাল ও তাল গাছের উপকারিতা বিষয়ক মতবিনিময় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও নারীর ক্ষমতায়নে মাজেদা আক্তারের বাড়ির পাশের রাস্তা থেকে ফুলবানু বেগমের বাড়ীর পাশ পর্যন্ত ১.৫ কি.মি রাস্তায় তালবীজ রোপন করা হয়।
দুর্যোগ মোকাবেলাসহ নারীর ক্ষমতায়নে তাল ও তাল গাছের উপকারিতা বিয়য়ক মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি ফুলবানু বেগমের সভাপতিত্ত্বে বারসিক প্রকল্প সহায়ক আছিয়া আক্তারের সঞ্চালনায় ধারনাপত্র পাঠ করেন বারসিক প্রকল্প সহায়ক রিনা আক্তার,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত ইউপি সদস্য জনাব নাসরিন আক্তার, আলোচনায় অংশগ্রহন করেন জয়ীতা নারী মাজেদা বেগম, বারসিক কর্মকর্তা মো.নজরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো. হারুন অর রশীদ প্রমুখ।
বক্তারা বলেন-কতিথ আছে তালগাছ এক প্রজন্মে পায় না,দুই প্রজন্ম লাগে। আধুনিকতার এই যুগে তাল গাছের ফল আসতে খুব বেশি সময় লাগে না। ২৫-৩০ বছরের মধ্যেই এখন তালগাছ ফলবান হয়। তালের আটি তথা পুই পারিবারিক ও জাতীয়
অর্থনীতির জন্য এখন খুবই লাভবান ফল। অন্যদিকে স্বাস্থ্যগত দিক থেকে তালের রস,শাস,শাসের রস খুবই আরামদায়ক,পুষ্টিকর,সুস্বাদু ও প্রফুল্লকারক। গৃহস্থথালি কাজের পাশাপশি একজন নারী বাড়ীর উঠানে বা রাস্তার ধারে এই গাছ রোপন করলে সময়সাপেক্ষ হলেও সে এবং তার প্রজন্ম লাভবান হব্ধেসঢ়;ই হবে এবং পারিবারিক সচ্ছলতা বৃদ্ব্যি পাবে। আবার তাল পাকলে তার গুণ অন্যরকম এই তুলনা নাই। তালের পিঠা, হালুয়া অসাধারন আবার তারে গুড় মুড়ি তার তো তুলনাই নাই। তালপাতার পাটিকে শীতল পাটি বলা হয়। তাল গাছ বয়স হলে তার কাঠ আসবাবপত্র তৈরীসহ বেশ কাজে লাগে। তাই আসুন আমরা আমাদের চারিদিক সবুজায়িত তথা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বেশি করে তাল বীজ রোপন করি। তাইতো কবি গুরু বলেন- তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে,সব গাছ ছারিয়ে উঁিক মারে আকাশে। মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায়- কোথা পাবে পাখা সে।। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার,মনে মনে ভাবে বুঝি ডানা এই।




