শিরোনাম

আগৈলঝাড়ায় রাইস মিলে অগ্নিকাণ্ডে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বরিশালের আগৈলঝাড়ায় একটি রাইস মিলে অগ্নিকাণ্ডে ১৬লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সমস্ত মিল চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও মিল মালিক আব্দুল লতিফ হাওলাদার জানান, রাজিহার গ্রামে তার ভাই ভাই নামের রাইস মিলে সোমবার রাত ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন মিলের সর্বত্র ছড়িয়ে পড়ে। এসময় বিদ্যুত সচল থাকায় স্থানীয় লোকজন রাইস মিলের আশপাশে যেতে পারেনি।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালায়। এদিকে গৌরনদী ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালায়। ঘন্টাব্যাপি তারা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ঘরে থাকা ৭শ’ মন ধান, ২শ’ মন চাল, ৩টি ভ্যান, বাক্সে থাকা মূল্যবান দলিল ও কাগজপত্র সবকিছু পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। একারণে লোকজন আগুনের ধারে কাছে যেতে পারেনি। আগুনে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি নিরূপন করেছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button