খেলা

ধোনির টস জয় দিয়ে আইপিএল ২০২০ শুরু

ফুরোল অপেক্ষা। অনেক বাধা পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হলো আইপিএলের ১৩ আসর। শনিবার উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস। টস জিতে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন চেন্নাই অধিনায়ক ধোনি।
মার্চে শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে আইপিএল শুরু হলো সেপ্টেম্বরে। একটা সময় তো ঘোর অনিশ্চয়তার মধ্যেই পড়ে গিয়েছিল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক জনপ্রিয় এই আসর। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ায় এই ফাঁকা সময়টাতে হচ্ছে আইপিএল।
তবে করোনার কারণে আসরটি ভারতের বাইরে আয়োজন করতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এদিকে আইপিএল যেমন আলোচিত, তেমনি ধোনির মাঠে নামটাও। ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের পর তিনি আর মাঠে নামেননি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসর নিয়ে অনেক জল্পনা হয়েছে। শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিয়ে দেন তিনি।
এবার ধোনির আইপিএলটা তাই অন্যরকম। অবসর নেওয়া একজন ক্রিকেটার তিনি। যাকে এক বছরের বেশি সময় আবার ব্যাট কিংবা কিপিং করতে দেখেনি দর্শক। ধোনিকে মাঠে দেখার জন্য তাই আলাদা আগ্রহ সবার। সেই ধোনির টস জয়ের মধ্য দিয়েই শুরু হলো এবারের আইপিএল।
যে আইপিএলেকে ব্যতিক্রমী আইপিএলও বলা যেতে পারে। কারণ এই প্রথম আইপিএলে কোনো উদ্বোধনী অনুষ্ঠান নেই। মাঠে থাকছে না কোনো চিয়ারলিডার্সও। শূন্য গ্যালারিতে হচ্ছে খেলা।
একাদশ:
মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কিয়েরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জাসপ্রিত বুমরাহ।
চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, মুরালি বিজয়, ফ্যাফ ডু প্লেসিস, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), কেদর যাদব, রবীন্দ্র জাদেজা, পিযুষ চাওলা, দিপক চাহার, স্যাম কারেন ও লুঙ্গি এনগিদি।
সুত্র : দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button