জাতীয়শিরোনাম

দেশে আরো ৪৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,২২১

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,২১১ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আর এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ জন।
এনিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪,১৭৪ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় ১৩,৭৪১টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষা হওয়া নমুনার অনুপাতে শনাক্তের হার ১৬.০৯ শতাংশ।
এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ১৪ হাজার ১২৬ টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.২৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,৩৭৮ জন।
এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন।
নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১৫ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৭৯ ভাগই পুরুষ। বিবিসি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button