উপমহাদেশশিরোনাম

করোনাভাইরাস : ভারতে আক্রান্ত ৩৩ লাখ, মৃত্যু ৬০ হাজার ছাড়ালো

বেশ কিছুদিন ভারতে করোনাভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা কিছুটা কমতির দিকে থাকলেও সবশেষ চব্বিশ ঘণ্টায় বেড়েছে উদ্বেগজনক হারে। এই সময়ে দেশটিতে ৭৫ হাজারের বেশি মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৩ লাখ। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজার।
বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, চব্বিশ ঘণ্টায় ৭৫ হাজার ৭৬০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা গত ৭ আগস্টের মধ্যে সর্বোচ্চ। তাতে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৩ লাখ ১৪ হাজার।
এশিয়ার অঞ্চলের দেশগুলোর মধ্যে আক্রান্তে শীর্ষে ভারত। আর বৈশ্বিক আক্রান্তের তালিকায় তৃতীয়স্থানে। তাদের ওপরে কেবল ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।
গত ২০ দিন দৈনিক সংক্রমণ ৬০ হাজারের ঘরেই ঘোরাফেরা করছিল। কোনো দিন তা ৬৮-৬৯ হচ্ছিল, তো কোনো দিন ৬০-৬১ হাজার। কিন্তু গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়ে গেল।
এদিকে, চব্বিশ ঘণ্টায় ভারতে আক্রান্তদের মধ্যে আরও ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার, ৪৭২ জন। মৃত্যুর বৈশ্বিক তালিকায় চতুর্থস্থানে আছে দেশটি।
এই তালিকায় ভারতের ঠিক ওপরে রয়েছে মেক্সিকো, ৬২ হাজার। এক লাখ ১৭ হাজার মৃত্যু নিয়ে দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল; ১ লাখ ৮০ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button